
ব্যুরো চীফ ময়মনসিংহ : গাজীপুরে নিহত সাং বাদিক আসাদুজ্জামান তুহিনের দুই এতিম সন্তানের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ জেলার সু-যোগ্য ও মানবিক পুলিশ সুপার কাজী আখতার উল আলম। মানবিক এই উদ্যোগের মাধ্যমে তিনি শিশু দুটির শিক্ষা ও জীবিকা নির্বাহে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ময়মনসিংহের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিদুল ইসলাম। তিনি জানান, সাংবাদিক তুহিনের পরিবারের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিয়ে পুলিশ সুপার তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান শুরু করেছেন।
সাংবাদিক তুহিনের সহকর্মী ও স্থানীয়রা এই মহৎ উদ্যোগের জন্য পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা মনে করেন, এই সহায়তা শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই ধরনের মানবিক দৃষ্টান্ত সমাজে সহানুভূতি ও দায়িত্ববোধ জাগিয়ে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :