গৌরনদীতে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশ | Daily AjKaler Kontho

গৌরনদীতে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৫, ৮:৩৩ অপরাহ্ন
গৌরনদীতে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশ

এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশাল জেলার উত্তর জনপদের ঐতিহ্যবাহি গৌরনদী কেন্দ্রীয় ঈদগা মাঠ প্রাঙ্গণে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা শাখার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১০ আগস্ট ২০২৫ রবিবার বিকালে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম।

বিশেষ অতিথি ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আল আমিন এবং বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মোঃ রাসেল সরদার মেহেদী।

প্রধান বক্তা ছিলেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা আরমান হোসাইন রিয়াদ। এছাড়া বক্তব্য সমাবেশে বক্তব্য রাখেন- মুফতি মোস্তফা কামাল, গোলাম মাহমুদ হাওলাদার, মোঃ পারভেজ মিয়া, মাওলানা আবু ইউসুফ, মাওলানা ইমদাদ হোসাইন ও নাসির উদ্দিন শাহ প্রমূখ।

এ সময বক্তারা বলেন- হাত পাখার ছায়াতলে আসুন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিন।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা সভাপতি মাওলানা মিরাজুল ইসলাম।

আজকালের কন্ঠ/রাহাত/মামুন