
মো. নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জে নবনির্মিত শহিদ ইমন হোসেন আকাশ মিনি স্টেডিয়াম এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ আগষ্ট) সকালে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ভার্চুয়ালি উদ্ভোদন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার সুযোগ সৃষ্টি করতেই এই স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। এখানে নিয়মিত ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোজাহেরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ) সার্কেল সৌম্য শেখর পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কুমার পোদ্দার, উপজেলা মৎস্য অফিসার আব্দুল্লাহ আল ইমরান, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কামরুল হাসান, সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ওবায়েদুল হক, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, সাবেক সভাপতি হাজী আবুল হাসেম ঢালী,সাবেক সাধারণ সম্পাদক বিএম মোস্তফা, উপজেলা জামায়াতের আমীর মাস্টার মনোয়ার হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও ক্রীড়াবিদরা। বক্তারা শহিদ ইমন হোসেন আকাশের ত্যাগ ও সাহসিকতার স্মৃতিচারণ করেন এবং তাঁর নামে স্টেডিয়াম নামকরণ করায় গর্ব প্রকাশ করেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, দীর্ঘদিন ধরে ভেদরগঞ্জে একটি আধুনিক ক্রীড়াঙ্গনের প্রয়োজন ছিল। এই স্টেডিয়াম চালু হওয়ায় যুবসমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে।
আজকালের কন্ঠ/রাহাত/নাসির
আপনার মতামত লিখুন :