
নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌরসভা সহ সবগুলো ইউনিয়নে গতমাসে ভূতুড়ে বিদ্যুৎ বিল উঠেছে।
বাকেরগঞ্জ উপজেলা বাসী তাঁদের সেই বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে বাকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি ম্যানেজারের সাথে কথা বললে তদন্ত সাপেক্ষে সবগুলো বিল দেখা হবে বলে আশ্বাস দেন। জনগণের অভিযোগগুলো হলো এরকম
১:গত মাসের বিদ্যুৎ বিল কারো ডাবল,কারো তিনগুণ করা হয়েছে। ইউনিট যত বেশি আসবে ধাপে ধাপে বিদ্যুৎ বিলের ইউনিট মূল্যও বাড়বে।
২:বিদ্যুৎ বিলের কাগজ এমন সময় দেওয়া হয়েছে,যার মধ্যে সময় বিদ্যুৎ বিল পরিশোধ করার সময় পেয়েছে ২-৩ দিন। কিন্তু বর্তমানে এদের মধ্যে অনেকেই শ্রমিক হওয়ার কারণে বিলম্ব মাশুলসহ বিল পরিশোধ করা লাগবে।
৩: বিদ্যুৎ অফিসে অনেকে এ নিয়ে বললেও তাঁদের সাথে ভালো আচরণ করা হয়নি।
৪:অফিস কর্মকর্তাদের কাছে বিদ্যুৎ বিলের কাগজের কথা বললে তাঁরা অফিসে গিয়ে নিয়ে আসতে বলে যেটা দুঃখজনক।
৫:একটু জোরে বাতাস হলেও যেখানে বিদ্যুৎ থাকেনা,সেখানে তাঁরা এরকম ভূতুড়ে বিল বছরের পর বছর করে যাচ্ছে।
৬: ভুক্তভোগী জনগণ অনেকেই বলেন তাঁরা এসকল দূর্ণীতি থেকে মুক্তি চায়।
এলাকাবাসী সকলে জানান এখন থেকে সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং ডেপুটি ম্যানেজার ভূতুড়ে বিদ্যুৎ বিলের সমস্যার সমাধান না করলে সবাই মিলে আবারো এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।
আজকালের কন্ঠ/রাহাত/মেহেদী
আপনার মতামত লিখুন :