
জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের একান্ন তম আবর্তনের শিক্ষার্থী খাইরুল ইসলাম অন্যায়ের প্রতিবাদ করায় তাকে রড দিয়ে মেরে মাথা ফাটিয়েছে জাবির ৩৯ ব্যাচের শিক্ষার্থী এবং ছাত্রদল কর্মী মোজাহের উদ্দিন হীরা।
মঙ্গলবার (০৫ আগস্ট) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় উক্ত ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, ৫১তম আবর্তনের শিক্ষার্থী খাইরুল ইসলাম ঘটনার দিন দুপুরে বাইক ঠিক করানোর উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় গেলে একজন রিকশা চালক তার নিকট সাহায্যের জন্যে আসে। রিকশাচালক তাকে জানায়, তিনজন লোক ভাড়া নিয়ে ঝামেলার কারণে রিক্সার চাবি নিয়ে গেছে। এমতাবস্থায় খাইরুল ইসলাম ঘটনার প্রতিবাদ করলে তাদের মধ্যে হীরা নামের একজন রড দিয়ে তার মাথায় আঘাত করলে সাথে সাথে তার মাথা ফেটে যায়।
এই ব্যাপারে ভুক্তভোগী খাইরুল ইসলাম জানান, আমি রিক্সাওয়ালার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করলে সেখানে থাকা তিনজন আমার সাথে আক্রমণাত্মক হয়ে উঠে এবং কিছু বুঝে উঠার আগেই তাদের মধ্যে একজন রড দিয়ে আমার মাথায় আঘাত করে। তখন আমার ছোটভাই বাঁধা দিতে আসলে তাকেও আঘাত করা হয়।
এই ব্যাপারে অভিযুক্তের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :