বর্ণাঢ্য বিজয় র‌্যালির মাধ্যমে আলীকদম বর্ষপূর্তি উদযাপন | Daily AjKaler Kontho

বর্ণাঢ্য বিজয় র‌্যালির মাধ্যমে আলীকদম বর্ষপূর্তি উদযাপন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
বর্ণাঢ্য বিজয় র‌্যালির মাধ্যমে আলীকদম বর্ষপূর্তি উদযাপন

বান্দরবান জেলা প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের বিজয় উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট (মঙ্গলবার) বিকালে আলীকদম আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে বিজয় র‌্যালিটি শুরু হয়ে আলীকদম বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাসির স্টোরের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী অংশ নেন। ফ্যাসিস্ট বিরোধী স্লোগানে মুখরিত এই র‌্যালি ছিলো নজরকাড়া। বিশেষ করে গত ১৫ বছর ধরে নির্যাতিত ও নিপীড়নের শিকার নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ র‌্যালিকে এক অনন্য মাত্রা দেয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিঠুন। তিনি বলেন, দেশের জনগণ আজ স্বৈরাচার, দুর্নীতি ও দমন-পীড়নের হাত থেকে রক্ষা পেয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীরা রাজপথে আছে এবং থাকবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তারা গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় ঐক্য ও আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি