জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন
জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাহাত ভূঁইয়া, সিনিয়র রিপোর্টার:‌ ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তিতে “জুলাই গণঅভ্যতন দিবস” উদযাপন উপলক্ষে জুলাই গণঅভ্যতার শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

আজ মঙ্গলবার দিবসটি উপলক্ষে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে ঢাকার শাহবাগে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর, বিকেলে সেগুনবাগিচায় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মলেন কক্ষে এক আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো: আব্দুর রহমান তরফদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা: ফেরদৌসী বেগম এবং আরো উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হারিজুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) জনাব আলমগীর হুছাইন। আলোচনা সভায় বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের তাৎপর্য, এর প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরেন।

জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্ত, যা স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশে জনগণের শাসন ফিরিয়ে এনেছে। এই আন্দোলনের মাধ্যমে তরুণ প্রজন্ম তাদের সাহসিকতা ও দৃঢ়তার প্রমাণ দিয়েছে।

ফেরদৌসী বলেন, আমরা সব সময় চেষ্টা করব, যাদের ঘর নেই তাদের একটি ঘর পাইয়ে দেওয়ার জন্য কাজ করব। শহরে অনেক মানুষ আছে যাদের থাকার জায়গা নেই, আমরা গরিবদের জন্য সব সময় কাজ করব।

আলোচনা ও স্মৃতিচারণের পাশাপাশি ‘জুলাই ৩৬’ নিয়ে কবিতা আবৃত্তি ও একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত ও জুলাই আহতদের সুস্থতা কামনা করে একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আজকালের কন্ঠ/আর এস/আর