
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানায় ৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেপ্তার করা হয়েছে।জনাব মনিবুর রহমান, অফিসার ইনচার্জ, মধ্যনগর থানা, এর দিকনির্দেশনায় এসআই/মোঃ আলমগীর হোসেন ,এসআই/মোঃ লূৎফর রহমান,এসআই/বিকাস সরকার,এএসআই/স্বপন সরকার,এএসআই/আব্দুর রউফ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পৃথক অভিযানে ১ম অভিযান-(জিআর)ননজিআর মামলা নং-০১/২৪(মধ্য:) এর ওয়ারেন্টভুক্ত আসামী-১।
সাদিকুল ইসলাম(৫০),পিতা-মৃত সাবির মিয়া,সাং-চান্দালীপাড়া, থানা- মধ্যনগর জেলা-সুনামগঞ্জকে ০৪/০৮/২০২৫খ্রি: তারিখ রাত-২২.৩০ ঘটিকায় মধ্যনগর থানাধীন ০২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া এলাকা হইতে এবং ২য় অভিযান-(জিআর) ননজিআর মামলা নং-০১/২৪(মধ্যনগর) এর ওয়ারেন্টভুক্ত আসামী-১।
জামাল মিয়া(৪০),পিতা-মৃত জুবেদ আলী,সাং-হামিদপুর ২।মহসিন মিয়া(৪৮),পিতা-ওয়াজ উদ্দিন আলী,সাং-চাঁনপুর,উভয় থানা-মধ্যনগর,জেলা-সুনামগঞ্জ অদ্য ০৫/০৮/২০২৫ খ্রিঃ তারিখ রাত ০০.১০ ঘটিকায় সময় মধ্যনগর থানাধীন ০২ নং বংশীকুন্ডা ইউনিয়নের চাঁনপুর ও হামিদপুর এলাকা হইতে অভিযান পরিচালনা করিয়া সর্বমোট -০৩ (তিন)জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হইয়াছে। পরবর্তীতে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
আজকালের কন্ঠ/আর এস/ কবীর
আপনার মতামত লিখুন :