তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ইন্দুরকানি উপজেলা বিআরডিবির আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ইন্দুরকানি উপজেলা বিআরডিবির আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ইন্দুরকানি উপজেলা বিআরডিবির আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রবিবার (৩ আগস্ট) বিকাল ৩টায় বিআরডিবির সদর কার্যালয়ের সভার সিদ্ধান্তক্রমে পিরোজপুর জেলা বিআরডিবির উপ-পরিচালক মো. নাজমুল আনোয়ার উপস্থিত থেকে ইন্দুরকানী উপজেলা বিআরডিবির নিজস্ব জমিতে বিভিন্ন প্রজাতির কয়েক শতাধিক গাছ রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন।

বিগত ২৯ জুলাই সদর কার্যালয়ের সভার সিদ্ধান্তক্রমে দেশের সকল উপজেলা বিআরডিবির নিজস্ব জমিতে বৃক্ষরোপন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়। বৃক্ষ রোপনের গুরুত্ব উল্লেখ হিসেবে জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ জনগণের আয় বৃদ্ধি সহ দারিদ্র বিমোচন,পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি সহ গ্রামের সৌন্দর্য বৃদ্ধি ব্যবস্থায় সহায়ক ভূমিকা পালন করার কথা উল্লেখ করেন।

তারই অংশ হিসেবে পিরোজপুর জেলা বিআরডিবির উপ-পরিচালক মো. নাজমুল আনোয়ার জেলার অন্যান্য উপজেলার মতো ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা বিআরডিবির নিজস্ব জমিতে অদ্য রবিবার বিকেলে কয়েক শতাধিক ফলজ, বনজ ও দেশজ প্রজাতির গাছ রোপন করেন ও সুফল ভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির কয়েক শতাধিক গাছ বিতরণ করেন।

এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপ-পরিচালক নাজমুল আনোয়ারের সঙ্গে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিঠুন মিস্ত্রী,জুনিয়ার অফিসার হিসাব পার্থ কুমার রায়,বিআরডিবির বিভিন্ন প্রকল্পের কর্মচারীগণ, সাংবাদিক ও কয়েক শতাধিক সুফলভোগী উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/রাহাত/নাজমুল