
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগর কোনাবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য প্রদান,আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়,গতকাল ১লা আগস্ট (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নতুন বাজার হয়ে কোনাবাড়ী প্রধান সড়ক এম এ এইচ আরিফ কলেজ পল্লী বিদ্যুৎ এসে শেষ হয়।
মিছিলটি কোনাবাড়ী থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রবিউল আলম রবির নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শাহিন,সহ শ্রম বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কোনাবাড়ী থানা সেচ্ছাসেবক দলের সদস্য রাসেদ খান মিলন,রিয়াজ হোসেন, মো. ইসমাইল হোসেন,খোরশেদ আলম, বাবু মোল্লা, মিলন হোসেন, শিশির সহ কোনাবাড়ী থানা সেচ্ছাসেবক দল,সকল ওয়ার্ড থেকে আগত স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :