শেখ হাসিনার ১৫ বছর যেভাবে অবৈধ ভবে থেকে বাংলাদেশকে শোষণ করে ধ্বংস করেছে: দুলু | Daily AjKaler Kontho

শেখ হাসিনার ১৫ বছর যেভাবে অবৈধ ভবে থেকে বাংলাদেশকে শোষণ করে ধ্বংস করেছে: দুলু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
শেখ হাসিনার ১৫ বছর যেভাবে অবৈধ ভবে থেকে বাংলাদেশকে শোষণ করে ধ্বংস করেছে: দুলু

নাটোর জেলা প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,পরিষ্কার কথা বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার ১৫ বছর যেভাবে অবৈধ ভবে থেকে বাংলাদেশকে শোষণ করে ধ্বংস করেছে এই বাংলাদেশ দেশের মাটিতে আওয়ামী লীগের শেখ হাসিনা কে আর সুযোগ আমরা দিব না।

তিনি আরো বলেন, যতই ষড়যন্ত্র যতই চক্রান্ত করা হোক না কেন। যতই ভারতকে নিয়ে মিটিং করেন না কেন শেখ হাসিনা আপনি আর কোন সুযোগ বাংলাদেশের মাটিতে পাবেন না। আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের কাছে আমার আহ্বান এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। আপনারা যেভাবে ফ্যসিস কে উৎপাত করেছেন, ফ্যাসিস কে বিতারিত করেছে। এই ফ্যাসিসের দোসরা যেন , জঙ্গি মিছিল করবে ১০ জন ১৫ জন করে নিয়ে, এই দশজন প্রজনকে নিয়ে যেন মিছিল করতে না পারে আমি সকল রাজনীতিবিদদের কাছে অনুরোধ রাখবো ঐক্যবদ্ধ হয়ে এদেরকে কোনভাবেই দাঁড়াতে দেওয়া হবে না বাংলাদেশের মাটিতে।

তিনি আজ শুক্রুবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর কলেজ মাঠে জুলাই- আগষ্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্নার মাগফেরাত ও আহত বীর যোদ্ধাদের দূতসুস্থতা কামনায় স্থানীয় বিএনপির আয়োজনে স্বরণসভায় এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরি, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, মোজাহার আলী, নলডাঙ্গা উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল সহ দলের নেতা কর্মিরা।

সিংকঃ-অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক মন্ত্রী ।

আজকালের কন্ঠ/রাহাত/রাশেদুল