
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীয় আজ শুক্রবার দুপুর ২ টায় কান্দারপাড়া এলাকায় ৪০ বছরের পুরনো কাঁচা রাস্তা পাঁকা করনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও রাস্তায় ধানের চাঁরা লাগিয়ে প্রতিবাদ করেছে এলাকাবাসি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া এলাকার এ গত ৪০ বছর ধরে এ সড়কে এলাকাবাসীকে দূর বুকে শহীদ যাতায়াত করতে হয়। বর্ষা এলে ছোটকে হাঁটু পর্যন্ত কাদা পানি জমে যায়। এ সড়কে কোন যানবাহন চলাচল করতে চায় না। মুমূর্ষ কোন রোগীকে হাসপাতালে নিতে কষ্টে নিতে হয়।
মানববন্ধনে বক্তারা বলেন তারাকান্দি রকিবুল কর্নেলের বাড়ি হতে কান্দারপাড়া বাস টার্মিনাল পর্যন্ত প্রায় দুই কিলো মিটার কাঁচা সড়ক।বছরে অধিকাংশ সময় রাস্তাটি কাঁদাযুক্ত থাকে। যার ফলে বিকল্প কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে চরম দুর্ভোগে অতি কষ্টে যাতায়াত করতে হয় প্রায় দুই হাজার পরিবারের দশ হাজার মানুষের। এ সময় মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল করে রাস্তায় ধানের চাঁরা লাগিয়ে প্রতিবাদ করেন স্থানীয়রা।
তাই সংশ্লিষ্ট দপ্তরে দায়ীত্বে থাকা কর্মকর্তাদের নিকট রাস্তাটি আগামী বর্ষার আগেই পাঁকা করনের দাবি জনিয়েছেন স্থানীয়রা।
আজকালের কন্ঠ/রাহাত/শফিকুল
আপনার মতামত লিখুন :