
কাজী শরীফ, কুমিল্লা জেলা প্রতিনিধি : মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ নাজিম উদ্দিনের মমতাময়ী মা আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে উপজেলা ও জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এক শোকবার্তায় তিনি বলেন, “মরহুমা ছিলেন একজন সৎ, পরহেযগার ও মমতাময়ী মা। তাঁর সন্তান দেশ ও সমাজের কল্যাণে যে ভূমিকা রেখে চলেছেন, তাতে তিনি অবশ্যই গর্বিত ছিলেন।”
এদিকে কায়কোবাদ-এর ছোট ভাই, শিক্ষা অনুরাগী, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী শাহ আরফিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোকবার্তায় লিখেছেন,
“গভীর শোক ও হৃদয়ের ভারাক্রান্ততায় জানানো যাচ্ছে, মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমাদের প্রিয় ছোট ভাই নাজিম উদ্দিন-এর স্নেহময়ী মা ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন।”
আজকালের কন্ঠ/রাহাত/শরীফ
আপনার মতামত লিখুন :