
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় মারামারির ১০ মাস পরে আরো একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কোনাবাড়ি থানা পুলিশ।
গত ৩০শে জুলাই রাতে তাকে আটক করা হয়। মামলার এজাহারে জানা যায় বেআইনিভাবে পূর্বপরিকল্পিতভাবে পরস্পরের যোগষোজগে পথরোধ করিয়া স্বপন মিয়া নামে একজনকে গুরুতর আহত রক্তাক্ত করে। এছাড়া প্রাণনাশের হুমকিও প্রদান করে জামাল গংরা।আটককৃত জামাল (৪০)আমবাগের স্থায়ী বাসিন্দা, পিতা-মো. শাহজাহান, থানা- কোনাবাড়ী, গাজীপুর মহানগর । এই মামলায় জামালের ভাই কামালসহ আরো ১২ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদি হাসনা জানান আমার স্বামীকে বেআইনিভাবে পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মাথা, পায়ে, হাতে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে।পরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয়।
এ ব্যাপারে কোনাবাড়ী থানার এস আই রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :