নড়াইল-২ আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা আ. হান্নান সরদারের গণসংযোগ | Daily AjKaler Kontho

নড়াইল-২ আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা আ. হান্নান সরদারের গণসংযোগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন
নড়াইল-২ আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা আ. হান্নান সরদারের গণসংযোগ

কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি : নড়াইল-২ আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা আ. হান্নান সরদারের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০জুলাই) লক্ষীপাশা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নড়াইল জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আ. হান্নান সরদার ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি ইসলামি আদর্শ ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে জনগণের মাঝে আস্থা অর্জনের চেষ্টা করছেন।

তিনি বলেন, নিজেদের নয়, আমরা ঐক্য ও কল্যাণমূলক খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। জনগণের সার্বিক মুক্তির জন্য ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা অপরিহার্য।

গণসংযোগকালে তিনি তার প্রতীক দেয়াল ঘড়ি মার্কায় ভোট প্রার্থনা করেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা জানান, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জনগণের নিকট মাওলানা হান্নান সরদার একজন বিশ্বস্ত ও গ্রহণযোগ্য মুখ। তার নেতৃত্বে নড়াইলবাসী একটি কল্যাণমুখী ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আশায় রয়েছে।প্রচারণায় উপস্থিত ছিলেন মাওলানা কাজী গোফরানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/রাহাত/ইমরান