শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি আবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানে কোনাবাড়িতে বিক্ষোভ | Daily AjKaler Kontho

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি আবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানে কোনাবাড়িতে বিক্ষোভ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৫, ৭:৫৭ অপরাহ্ন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি আবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানে কোনাবাড়িতে বিক্ষোভ

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর মহানগর কোনাবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য প্রদান,আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, মিছিলটি এম এ এইচ আরিফ কলেজ কোনাবাড়ী প্রধান সড়ক হয়ে আনসার মার্কেট আভিকো টাওয়ারে এসে শেষ হয়।

মিছিল টি কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভিরুল ইসলাম রাজিব এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, কোনাবাড়ী থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, মোঃ মাসুম রানা, গাজীপুর মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মাসুম হোসেন,গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সদস্য মো. আমজাদ হোসেন জুয়েল, কোনাবাড়ী থানা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো. মনির হোসেন, মো. আবুল বাসার সহ পরিবেশ বিষয়ক সম্পাদক সহ কোনাবাড়ী থানা বি এন পি,যুবদল, স্বেচ্ছাসেবক দল, ,ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

পরে কোনাবাড়ী থানা বি এন পির অস্থায়ী কার্যালয়, উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত আহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।