
কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা শ্রমিক দলের উদ্যোগে উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫ শে জুলাই রোজ শুক্রবার বিকেলে হরিনাচালায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কোনাবাড়ি থানা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে,কোনাবাড়ী থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার উদ্দিন মোড়লের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক (সাবেক) আলহাজ্ব মো. সাজ্জাদুর রহমান মামুন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির (সাবেক) সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও সমাজসেবক আইয়ুব সরকার মাস্টার, কোনাবাড়ী ৯ নং ওয়ার্ড বিএনপির (সাবেক) সভাপতি মো. ইব্রাহিম মিয়াজী, মহানগর মহিলা দলের যুগ্ন সাধারণ সম্পাদক কোহিনুর কনক ,কোনাবাড়ী থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ জালাল উদ্দিন, কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকারিয়া সরকার হিমেল, গাজিপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক মো.মোজাম্মেল হক, কোনাবাড়ী থানা শ্রমিক দলের সহ সভাপতি আতোয়ার রহমান (তারা), কোনাবাড়ী থানা জাসাসের আহবায়ক আওলাদ হোসেন মামুন,কোনাবাড়ী থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান হোসেন হৃদয় প্রমূখ।
এছাড়াও কোনাবাড়ী থানা বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দোয়া পরিচালনা করেন, পন্ডিত আলী জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা সুরুজ্জামান সুরুজ।
আজকালের কন্ঠ/আর বি/এস
আপনার মতামত লিখুন :