সরিষাবাড়ীতে নদীর পানিতে ডুবে শিশু বাচ্চার মৃ'ত্যু | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে নদীর পানিতে ডুবে শিশু বাচ্চার মৃ’ত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৫, ৪:২১ অপরাহ্ন
সরিষাবাড়ীতে নদীর পানিতে ডুবে শিশু বাচ্চার মৃ’ত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ শনিবার সাড়ে ১২টায় মাইজবাড়ি এলাকায় ঝিনাই নদীর পানিতে ডুবে তিন বছরের শিশু বাচ্চা সাওদা খাতুন মারা যায়।নিহত শিশু সাউদা মাইজবাড়ি গ্রামের আব্দুল মালেকের মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পৌরসভার মাইজবাড়ি গ্রামের আব্দুল মালেকের তিন বছরের শিশু কন্যা সাওদা আজ শনিবার সকাল সাড়ে দশটায় সকলের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশে ঝিনাই নদীর পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুর পরিবারের লোকজন ও গ্রামবাসী ঝিনাই নদীর পানিতে খুঁজতে থাকে। পরে দুপুর সাড়ে বারোটায় বাড়ির দক্ষিণ পাশ থেকে শিশু সওদার লাশ উদ্ধার করা হয়। শিশুর লাশ এক নজর দেখার জন্য গ্রামের নারী পুরুষ মাইজবাড়ী গ্রামের আব্দুল মালেকের বাড়িতে ভিড় জমায়।

নিহত শিশুর বাবা আব্দুল মালেক বলেন, সকলের অজান্তে খেলতে খেলতে আমার একমাত্র শিশু বাচ্চা সওদা বাড়ির পাশে ঝিনাই নদীর পানিতে ডুবে যায়। তোমরা আমার সওদাকে আইনা দাও এই কথা বলছে আর কাঁদছে।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হাসান বলেন, এ বিষয়ে আমরা কোন কিছু জানিনা।

 

আজকালের কন্ঠ /আর এস / শফিকুল