জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের দোয়া অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের দোয়া অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের দোয়া অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : ঢাকা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত ঘটনায় নিহতদের স্মরণে দোয়া ও আহতদের সুস্হতা কামনায় দোয়া অনুষ্ঠান করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিট।

গত (২৪ জুলাই) বেলা ২ টায় আইনজীবী সমিতির চতুর্থ তলা হল রুমে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক এ্যাডঃ আকবর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাডঃ নুরুল আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি পি,পি,এ্যাডঃ শেখ আব্দুস সাওর ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের জি,পি,এ্যাডঃ অসীম কুমার মন্ডল, পি,পি,এ্যাডঃ আলমগীর আশরাফ। এসময় আরো উপস্থিত ছিলেন এ্যাডঃ শহীদ হাসান , এ্যাডঃ কামরুজ্জামান ভুট্টো , এ্যাডঃ আবু সাইদ রাজা, এ্যাডঃ এ,বি,এম, সেলিম , এ্যাডঃ শাহরিয়ার হাসিব, এ্যাডঃ জি,এম,ফিরোজ আহমেদ, এ্যাডঃ সিরাজুল ইসলাম (৫) এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী , এ্যাডঃ ইমরান শাওন , এ্যাডঃ শিহাব মাসউদ সাচ্চু, এ্যাডঃ এস,এম,সোহরাব হোসেন বাবলু , এ্যাডঃ সরদার সাইফ , এ্যাডঃ সাইফুল ইসলাম সোহেল , এ্যাডঃ নজরুল ইসলাম , এ্যাডঃ সোহরাব হোসেন সুজন, এ্যাডঃ রফিকুল ইসলাম খোকন প্রমুখ ।

দোয়া অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন এই ধরনের ঘটনা আমরা আর দেখতে চাই না , শুনতে চাই না । নেতৃবৃন্দ আরো বলেন নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের সুস্হতা কামনা করি । পাশাপাশি আহতদের সুচিকিৎসার দাবী জানাচ্ছি ।

 

আজকালের কন্ঠ/আর এস/আতিয়ার