মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি: সাজেদিয়া নূরানী ও ইবতেদায়ী মাদ্রাসায় বিশেষ দোয়া অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি: সাজেদিয়া নূরানী ও ইবতেদায়ী মাদ্রাসায় বিশেষ দোয়া অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৫, ৭:৩৯ অপরাহ্ন
মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি: সাজেদিয়া নূরানী ও ইবতেদায়ী মাদ্রাসায় বিশেষ দোয়া অনুষ্ঠিত

নুর হোসেন মিয়া, মিরসরাই( চট্টগ্রাম) প্রতিনিধি : ঢাকর উত্তরা মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের ভয়াবহ মর্মান্তিক ঘটনায় দেশব্যাপী চলছে শোকের মাতম। নিহত ও আহতদের স্বরণে পালন করছে বিভিন্ন কর্মসুচি।

সাজেদিয়া নূরানী ও ইবতেদায়ী মাদ্রাসার পরিচালক মুফতি আতাউল্লাহ জানায়, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষন বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলট, শিক্ষক-কোমলমতি শিক্ষার্থী, অভিভাবকের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ঘটনাটি দেশের আঙ্গিনা ছাড়িয়ে সারা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে দাগ কেটেছে । সন্তনহারা পিতামাতা ও নিষ্পাপ শিশুদের করুন আর্তনাদে প্রকম্পিত দেশের মানুষ।

মর্মান্তিক এই ঘটনার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা সহ দ্রত উন্নত চিকিৎসার দাবী জানাচ্ছি। মাইলস্টোন ট্রাজেডিতে নিহত ও আহতদের স্মরণে মাদ্রাসার সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী. কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিলের আয়োাজন করা হয়।

আজকালের কন্ঠ/রাহাত/নুর