আনসার ভিডিপির বরিশাল রেঞ্জের নবনিযুক্ত কমান্ডার হিসাবে মোঃ আব্দুস সামাদের যোগদান | Daily AjKaler Kontho

আনসার ভিডিপির বরিশাল রেঞ্জের নবনিযুক্ত কমান্ডার হিসাবে মোঃ আব্দুস সামাদের যোগদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন
আনসার ভিডিপির বরিশাল রেঞ্জের নবনিযুক্ত কমান্ডার হিসাবে মোঃ আব্দুস সামাদের যোগদান

জামাল কাড়াল, বরিশাল প্রতিনিধি : আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের নতুন কমান্ডার হিসেবে মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস যোগদান করেছেন। তিনি সম্প্রতি এই পদে নিযুক্ত হয়েছেন এবং বুধবার (২৩ জুলাই) তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন।

এরআগে তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বরিশাল রেঞ্জের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে বাহিনীর কার্যক্রম আরও বেগবান করবেন বলে আশা করা যাচ্ছে।

বরিশাল রেঞ্জ কার্যালয়ে নতুন কমান্ডারকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান পটুয়াখালী আনসার ব্যাটালিয়নের পরিচালক (অধিনায়ক) সদন চাকমা, বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, বরিশাল রেঞ্জের সহকারী পরিচালক নাওশিন শারিকা, বরিশাল রেঞ্জের সার্কেল এ্যাডজুট্যান্ট আঃ মান্নান মিয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস ১৮তম বিসিএস’র মাধ্যমে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি এ বাহিনীর বিভিন্ন জেলা, ব্যাটালিয়ন, রেঞ্জ পরিচালনা করেছেন। সর্বশেষ রংপুর রেঞ্জের রেঞ্জ কমান্ডার হিসেবে নিয়োজিত থেকে সততা ও নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

আজকালের কন্ঠ/রাহাত/জামাল