
কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবাহী বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনসমূহ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে মুরাদনগর সদরের জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মাদ্রাসা মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক মন্ত্রী ও পাঁচবারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন। প্রধান অতিথির বক্তব্য দেন কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন ভুইয়া, নজরুল ইসলাম, ফারুক সরকার মজিব এবং সদস্য সোহেল আহমেদ বাবু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন ও সদস্য সচিব সুমন মিয়া।
এছাড়াও বিএনপি নেতা শাহিন আহমেদ, মাহমুদ, মুজিব মেম্বার, মো: আলমগীর , ওমর আলী, তকদির হোসেন, হেদায়েত হোসেন, যুবদল নেতা মাসুম মুন্সী ও ছাত্রদল নেতা মো. সোহাগসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আহতদের সুস্থতা এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আমিনুল ইসলাম।
বক্তব্যে বিএনপি নেতৃবৃন্দ বলেন, “জনবহুল এলাকায় যুদ্ধবিমান প্রশিক্ষণ নিরাপত্তা ও সচেতনতার পরিপন্থী। আমাদের জনপ্রিয় জননেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদা ভাই আহত ও নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং সবার কাছে তাঁদের জন্য দোয়া চেয়েছেন।”
আজকালের কন্ঠ/রাহাত/শরীফ
আপনার মতামত লিখুন :