ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৮ | Daily AjKaler Kontho

ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৮


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৫, ৮:১৭ অপরাহ্ন
ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৮

মো: সাফায়েত খাান ওপেল, ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। তবে তাদের সঙ্গি অপর ছয়জনসহ অজ্ঞাত ৮-১০ জন পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে একটি লোহার তৈরি কাঠের বাট যুক্ত এক পার্শ্বে ধারালো চাপাতি, একটি লোহার তৈরি কাঠের বাট যুক্ত এক পার্শ্বে ধারালো রাম দা, একটি লোহার তৈরি কাঠের বাট যুক্ত এক পার্শ্বে ধারালো রাম দা, একটি এসএস এর তৈরি চাইনিজ কুড়াল।

মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়। এর আগে, গতকাল তাদের উপজেলার সুয়াপুর ইউনিয়নের পাকিস্তান বাজার এলাকা থেকে আটক করে রাতে ডাকাতির অভিযোগে মামলা (নম্বর- ২৩) করে পুলিশ।

আসামিরা হলেন- মানিকগঞ্জের সিংগাইরের গোবিন্দল মোল্লা পাড়া এলাকার বাসিন্দা মিলন (৩৪), একই উপজেলার বেরুন্ডী পূর্বপাড়ার মো. ইমন হোসেন (২৫), কিশোরগঞ্জের হোসেনপুর থানার হোসেনপুর এলাকার মো. মেহেদী হাসান (২৭), মানিকগঞ্জের সিংগাইরের ইসলামনগরের মো. চঞ্চল মিয়া (২৬), মানিকগঞ্জের বাংগরা এলাকার মো. জাকির হোসেন (২৬), মানিকগঞ্জের সিংগাইরের কাংশা এলাকার সেলিম মিয়া (২৪), মানিকগঞ্জের সিংগাইরের ইসলামনগরের মান্নান বেপারী (২২) ও সাইদুর রহমান তারেক (৩৫)।

এছাড়া পলাতকরা হলেন- ঢাকার ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের কুটিরচর এলাকার জুয়েল (২৮), সিপার (৪০), একই এলাকার সেলিম (৪৩), কুরুঙ্গী এলাকার সোহাগ (৪০), ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর এলাকার মো. শাহীন (৩১), একই ইউনিয়নের শ্রীরামপুর মধ্যপাড়া এলাকার আলামিনসহ (২৯) অজ্ঞাত ৮/১০ জন।

এজাহার সূত্রে জানা যায়, গতকাল রাত ৮টার দিকে পুলিশ জানতে পারে, ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের পাকিস্তান বাজার এলাকায় দেশীয় অস্ত্র-সস্ত্রসহ কয়েকজন ডাকাতকে স্থানীয়রা আটক করে রেখেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ স্থানীয়ভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, রাত ৮টার দিকে আটকরাসহ পলাতক আসামিরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে পাকিস্থান বাজার এসে সন্দেজনকভাবে ঘোরাফেরা করতে থাকলে বাজারের লোকজন বিষয়টি খেয়াল করে। এই বিষয়ে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করলে, আসামীদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিক দৌড়ে পালিয়ে যায়। একপর্যায়ে তারা আটজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্রসস্ত্র পাওয়া যায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গতকাল থানার একজন উপপরিদর্শক মাদক অভিযান করার সময় জানতে পারে, ধামরাইয়ের পাকিস্তান বাজারে স্থানীয় বাসিন্দারা কয়েকজন ডাকাত আটক করে। সেখানে গিয়ে পুলিশ দেখতে পায়, স্থানীয় জনতা ডাকাত সন্দেহে আটজনকে আটক করেছে৷ তাদের মারধরও করেছে। তাদের কাছ থেকে দুইটি চাইনিজ কুড়াল, দুইটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির বিষয়টি তারা স্বীকারোক্তি দেয়। তারা আরও ছয়জনের নাম প্রকাশসহ অজ্ঞাত ৮-১০ জন ছিল বলে জানায়। তারা ধামরাইয়ের সীমান্তবর্তী সিংগাইয়ের বাসিন্দা। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। তাদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

আজকালের কন্ঠ/রাহাত/সাফায়েত