
আজকালের কন্ঠ ডেস্ক : শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। গত বছরের ১৪ অক্টোবর জোবায়েরকে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার।
মঙ্গলবার এ বিষয়টি নিশ্চিত করেছে উপদেষ্টা মাহফুজ আলম।
মাহফুজ আলম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মাইলস্টোন ট্রাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শিগগিরই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোন দাবি মানতে সরকার দায়বদ্ধ।’
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :