
ব্যুরো চীফ ময়মনসিংহ : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের সফল অভিযানে আটক হয়েছে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী সুরমা। শনিবার সন্ধ্যায় বিশেষ অভিযানে এসআই মোঃ সাফায়েত হোসেন নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সুরমা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল এবং সে এলাকাবাসীর আতঙ্কের এক নাম হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং সে পলাতক আসামী হিসেবেও পুলিশের তালিকাভুক্ত ছিল।
গ্রেফতারের পর সুরমাকে থানায় নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায় জড়িত অন্যান্য সহযোগীদেরও শনাক্ত করে দ্রুত গ্রেফতারে অভিযান চালানো হবে।
এলাকাবাসী ও সমাজ সচেতন মহল পুলিশের এই সাহসী ও সময়োপযোগী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, এমন উদ্যোগ অব্যাহত থাকলে মাদকমুক্ত সমাজ গঠনের পথ আরও সুগম হবে।
আজকালের কন্ঠ/আর বি/আর
আপনার মতামত লিখুন :