
নড়াইল প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল -২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি জিয়া সাইবার ফোর্সের উপদেষ্টা সদস্য মেজর অবঃ কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্সের গণসংযোগ।
শুক্রবার (১৮জুলাই) সারাদিন নড়াইল -২ আসনের বিভিন্ন জায়গায় এ গণসংযোগ করেন। এ সময় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা পরিদর্শন করেন। এসব প্রতিষ্ঠানে তিনি আর্থিক সহযোগিতা করেন। এ সময় এক এতিম শিশুর আজীবন লেখাপড়াসহ তার দায়িত্ব নেন। কয়েকজন বাস্তহারা পরিবারকে ঘর বানানোর জন্য টিন কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়াও তিনি জুলাই আন্দোলনে বিএনপির আহত নেতাকর্মীদের খোঁজ খবর নেন এবং আর্থিক সহযোগিতা করেন। তিনিসহ দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা শরীফ খসরুজ্জামানের কবর জিয়ারত করেন।
জানা গেছে, কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স শুক্রবার উপজেলার পার মল্লিকপুর গ্রামের গাজীপাড়া মহিলা কওমী মাদ্রাসা পরিদর্শন করেন। বিভিন্ন সমস্যার কারণে মাদ্রাসাটি অনেকদিন বন্ধ রয়েছে। বন্ধ হওয়া মাদ্রাসাটি পুনরায় চালু করার জন্য যা যা প্রয়োজন এবং সংস্কারের জন্য যাবতীয় সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি। এ সময় তিনি পার মল্লিকপুর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। মাদ্রাসার উন্নয়ন কাজে তিনি সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
এ সময় তিনি উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের খোঁজ খবর নেন। পার মল্লিকপুর গ্রামের এক অসহায় এতিম শিশুর আজীবন লেখাপড়াসহ তার যাবতীয় দায়িত্ব নেন। একই গ্রামের কয়েকজন অসহায়কে টিন কিনে দেওয়ার আশ্বাস দেন। এ দিন তিনি মরিচপাশা (মরনমোড়) জামে মসজিদের জন্য দুইটা ফ্যান প্রদান করেন। গন্ডব দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। এসময় তিনি ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের খোঁজ খবর নেন। প্রতিষ্ঠানে যেকোন কাজে তিনি সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। তিনি আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় আহত কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো মিরাজ ফকিরকে দেখতে তার বাড়িতে যান।
আহত মিরাজ ফকিরসহ তার ভাই, মেয়ে এই হামলায় আহত হয়। তাদের সবার খোঁজ নেন মেজর অবঃ প্রিন্স। এছাড়াও জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের বাড়িতে যান এবং তাদের খোঁজ খবর নেন। এ সময় তিনি বিভিন্ন বাজার-ঘাটে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন।গণসংযোগের সময় সাথে ছিলেন, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, ছাত্রনেতা ইব্রাহিম মোল্যা, সোহান, সামিউল প্রমুখ।
আজকালের কন্ঠ/আর এস/ ইমরান
আপনার মতামত লিখুন :