আলীকদমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

আলীকদমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৫, ১:০০ অপরাহ্ন
আলীকদমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত

মোঃ জয়নাল আবেদীন বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ করা হয়েছে। ১৮ জুলাই শুক্রবার এ নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ৮০টি পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।

উপজেলা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদানের অংশ হিসেবে আলীকদম উপজেলার ৮০টি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেন। এতে ১০০বান্ডেল ঢেউটিন এবং ১ লক্ষ টাকা/ (বান্ডেল প্রতি (৩ হাজার টাকার) চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে অসহায় পরিবারগুলোর ঘর নির্মাণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানান, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিন। তিনি আরো বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের মানবিক প্রদান সহায়তা অব্যাহত থাকবে।

এ মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠান সভাপতিত্ব করেন, আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে.এম. নজুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন। আলীকদম উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টু।

আজকালের কন্ঠ/আর এস/জয়নাল