গৌরনদীতে মানবতার সেবকের অর্থায়নে রাস্তা মেরামত। | Daily AjKaler Kontho

গৌরনদীতে মানবতার সেবকের অর্থায়নে রাস্তা মেরামত।


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
গৌরনদীতে মানবতার সেবকের অর্থায়নে রাস্তা মেরামত।

এ,এস,মামুন গৌরনদী (বরিশাল)প্রতিনিধি : বরিশালের উত্তর জনপদের গৌরনদী পৌরসভার ১ নং ওয়ার্ড সুন্দরদী আনন্দপুরের রাস্তাটি ভারী বর্ষণের কারণে ভেঙে যায় সাধারন জনগন চলাচলের জন্য অযোগ্য হয়ে ওঠে।

এলাকাবাসী মানবতার সেবক আলহাজ্ব আবুল হোসেন মিয়া টরকী বন্দর ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি, টরকী বন্দর আদর্শ জামে মসজিদের সভাপতি, বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক তার কাছে গেলে তিনি তার নিজ অর্থায়নে রাস্তাটি মেরামত করে দেন। তার এই মহৎ মানবিক কাজের জন্য এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে।