
এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে জালিয়াতি করে আসছিল দুই দলিল লেখক—মোঃ ইমন ও মোঃ সজল মাহমুদ। জমির ভুয়া পর্চা তৈরি করে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
সম্প্রতি গৌরনদী উপজেলার পিংগলাকাঠি গ্রামের শামিমা ইয়াসমিন নামের এক ভুক্তভোগী অভিযোগ করেন, তার কাছ থেকে টাকা নেওয়ার প্রায় দেড় মাস পর তাকে একটি ভুয়া মাঠ পর্চা সরবরাহ করেন ইমন ও সজল। পরবর্তীতে তিনি সেই পর্চা নিয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেনের কাছে যাচাই করতে গেলে সেটি ভুয়া হিসেবে প্রমাণিত হয়।
এ ঘটনায় সহকারি কমিশার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো রাজিব হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোঃ ইমন ও সজল মাহমুদকে হাতেনাতে আটক করেন। তারা দোষ স্বীকার করলে আদালত তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন। একইসঙ্গে নিয়মিত মামলা দিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়।
আজকালের কন্ঠ/রাহাত/মামুন
আপনার মতামত লিখুন :