বাউফলে জাল টাকা সহ যুবক গ্রেপ্তার | Daily AjKaler Kontho

বাউফলে জাল টাকা সহ যুবক গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৫, ২:২৮ অপরাহ্ন
বাউফলে জাল টাকা সহ যুবক গ্রেপ্তার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে জাল টাকা সহ পলাশ হাওলাদার (২৫) নামে এক যুবককে গ্রাপ্তার করা হয়েছে। পলাশ পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল হক হাওলাদারের ছেলে। বুধবার রাতে বাউফল পৌশহরের ৮ নং ওয়ার্ডের মহিলা কলেজ রোড এলাকা থেকে ৩৯ হাজার জাল টাকার নোট সহ পলাশকে গ্রেফতার করে বাউফল থানা পুলিশ।

সূত্র জানায়, গোপন সংবাদ এর ভিত্তিতে এস আই মুরাদের নেতৃত্বে সহযোগী পুলিশের সহযোগিতায় পলাশ হাওলাদার কে গ্রেফতার করা হয়।

বাউফল থানার ওসি তদন্ত আতিকুর রহমান জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত পলাশকে পটুয়াখালী কোটে প্রেরণ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি/আর