
শাহজালাল (রাসেল) : বুধবার (১৬ জুলাই) দুপুরে পুরান ঢাকার ছাপড়া মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কটুক্তি ও অপপ্রচারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার ঘোষণা দিয়ে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।
তিনি বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ, বিগত ১০ মাসে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে পারেনি তাই দেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা বন্টন করার কথা থাকলেও আজ নির্বাচন নিয়ে জামায়াত ইসলামি ও এনসিপির প্রভাবে নির্বাচন নিয়ে নানান তালবাহানা করছেন। তারা জনগনের স্পন্দন বুঝতে পারেনা।
এই সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মীর আশরাফ আলী আনোয়ার পারভেজ বাদল সাবেক কমিশনার আজম, গোলাম সারোয়ার শামীম, সায়েম হোসেন জাজ্জু, মাইজুদ্দিন মাইজু, ইকবাল হোসেন স্বপন, যুবাল ইউসুফ আলী, মোতাহার হোসেন বাবুল, মোরশেদুর রহমান জনি, আরমান হোসেন বাদল, আমিনুল ইসলাম স্বপনসহ লালবাগ, চকবাজার ও কোতোয়ালী থানা বিএনপি ও সকল অংগ সংগঠন এর নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/রাহাত/শাহজালাল
আপনার মতামত লিখুন :