
খান মেহেদী : বাকেরগঞ্জে বেশ কয়েকদিন ধরে চলছে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠন ঢেলে সাজানোর উদ্যোগ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে।
বরিশাল জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা বাকেরগঞ্জ নির্বাচনী এলাকা। নদী বেষ্টিত এই উপজেলা বিএনপির দুর্গ নামে পরিচিত আশির দশক থেকে। এ আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য , ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী প্রায়ত অধ্যক্ষ মোঃ ইউনুছ খান, এরপর উপজেলা ও দলের হাল ধরেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। পাঁচ বছর বিএনপি দলীয় সংসদ সদস্য থাকাকালীন সময়ে নেতা কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে নাগরিক সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করেন জনপ্রিয় এই সংসদ সদস্য আবুল হোসেন খান। তৎকালীন সময়ে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করেন তিনি। উল্লেখযোগ্য উন্নয়নের মধ্যে বাকেরগঞ্জ থেকে ফরিদপুর সড়ক ছিল খানাখন্দে ভরা, ছিল না কোন ব্রীজ কালভার্ট।
তিনি নির্বাচিত হয়ে এই গুরুত্বপূর্ণ সড়ক, পেয়ার পুর ব্রীজ ও সড়ক পথের সকল ব্রীজ কালভার্ট নির্মাণ করে বাকেরগঞ্জ উপজেলার পূর্ব অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘব করেন। তিনি বাকেরগঞ্জ থেকে নিয়ামতী ও কাঠালতলী পর্যন্ত রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়ে অত্র অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত করে দুর্ভোগ লাঘব করেন, করেছেন আধুনিক ডাকবাংলো নির্মাণ, সহ অসংখ্য বিদ্যালয়ের ভবন পাকাকরণের কাজ, বিএনপির শাসনামলে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সুশৃঙ্খল নেতৃত্বে আইন শৃঙ্খলা ছিল প্রশংসনীয়। ছিল না কোন চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, বাকেরগঞ্জ উপজেলার সাধারণ মানুষ সুখে শান্তিতে বসবাস করছেন বাকেরগঞ্জে।
এসব কারণে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বাকেরগঞ্জে সর্বাধিক জনপ্রিয়।গতকাল চরাদী ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির ০১ নং সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সহধর্মিণী মিসেস সেলিনা হোসেন বাবলী, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপি নেতা এইচ এম সোহাগ, উপস্থিত ছিলেন চরাদী ইউনিয়নের দ্বায়িত্বপ্রাপ্ত উপজেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট জিন্নাহ রথী। সম্মেলনে গনতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা কর্মীদের গোপন ভোটে নির্বাচিত করা হয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক।
চরাদী ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদুল ইসলাম ফরিদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট জাকির হোসেন।প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেন জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল এবং জনগণের ভোটেই ক্ষমতায় ফিরবে ইনসাআল্লাহ, তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আমরা দেশ নায়ক তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করবো। আমরা বাকেরগঞ্জ উপজেলার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবো, এবং সাধারণ মানুষের স্বার্থ বিরোধী কাজ ও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড কোন অবস্থাতেই মেনে নেব না।
আজকালের কন্ঠ/রাহাত/মেহেদী
আপনার মতামত লিখুন :