জেসিআই ঢাকা প্রেস্টিজ-এর লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন: কাজী শাহ মোজাক্কের আহমেদুল ইসমাম | Daily AjKaler Kontho

জেসিআই ঢাকা প্রেস্টিজ-এর লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন: কাজী শাহ মোজাক্কের আহমেদুল ইসমাম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন
জেসিআই ঢাকা প্রেস্টিজ-এর লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন: কাজী শাহ মোজাক্কের আহমেদুল ইসমাম

কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : আন্তর্জাতিক তরুণ নেতাদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (JCI) এর ঢাকা প্রেস্টিজ ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লার মুরাদনগরের কৃতিসন্তান কাজী শাহ মোজাক্কের আহমেদুল ইসমাম।

গতকাল রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত জেসিআই ঢাকা প্রেস্টিজ-এর এক্সট্রাঅর্ডিনারি জেনারেল অ্যাসেম্বলিতে আনুষ্ঠানিকভাবে তাকে ২০২৫ সালের জন্য লোকাল প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়।

কাজী শাহ মোজাক্কের আহমেদুল ইসমাম একাধারে একজন উদ্যমী তরুণ নেতা, সমাজ সচেতন ব্যক্তিত্ব এবং গর্বিত পারিবারিক ঐতিহ্যের ধারক। তিনি TAS এভিয়েশন গ্রুপ-এর চেয়ারম্যান ও ইয়েমেনের বাংলাদেশের অনারারি কনসাল কে এম মুজিবুল হক এর সুযোগ্য সন্তান। উল্লেখ্য, তাঁর পিতা ১৯৯২ সালে জেসিআই বাংলাদেশ-এর ন্যাশনাল প্রেসিডেন্ট এবং ১৯৯৩ সালে জেসিআই ওয়ার্ল্ড ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসমাম বলেন, “জেসিআই ঢাকা প্রেস্টিজ-এর নেতৃত্ব পেয়ে আমি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ। তরুণদের নিয়ে কাজ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই হবে আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমার পিতা দেশের জন্য, সমাজের জন্য কাজ করে যাচ্ছেন, তাঁর পথ অনুসরণ করেই আমি কমিউনিটি ডেভেলপমেন্ট ও টেকসই পরিবর্তনের জন্য কাজ করতে চাই।”

বিশ্বের ১০০টিরও বেশি দেশে সক্রিয় জেসিআই একটি অরাজনৈতিক ও অলাভজনক তরুণদের সংগঠন, যা ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের মধ্যে নেতৃত্ব বিকাশ, সামাজিক উন্নয়ন এবং টেকসই প্রভাব তৈরিতে কাজ করে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় জেসিআই লোকাল চ্যাপ্টারসমূহ তরুণদের ক্ষমতায়ন ও সমাজ উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি/এস