গৌরনদী বাসের ধাক্কায় বাইক চলক নিহত | Daily AjKaler Kontho

গৌরনদী বাসের ধাক্কায় বাইক চলক নিহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৫, ৭:০৪ অপরাহ্ন
গৌরনদী বাসের ধাক্কায় বাইক চলক নিহত

এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে বাসের ধাক্কায় শাকিল হোসেন (৩৫) নামে এক বাইকচালকের আরোহী যুবক নিহত হয়েছেন।

রোববার (১৩ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল হাইওয়ে মহাসড়কে এ ঘটনা ঘটে।নিহত শাকিল পটুয়াখালীর দশমিনা উপজেলার যোতা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুর রহমান জানান, বরিশালগামী একটি বাসের সাথে ঢাকাগামী মোটরসাইকেলের ধাক্কায় শাকিল গুরুতর আহত হন।

এ সময় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।বাসগাড়ি ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনিপ্রক্রিয়া চলছে।

আজকালের কন্ঠ/রাহাত/মামুন