
নুর হোসেন মিয়া, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মিরসরাইয়ে কোরআনের সমাজ গঠনে সকল শ্রেণির মানুষের মধ্যে কোরআন বুঝে পড়ার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মিরসরাই সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান।
শনিবার ১২ জুলাই সকালে মিরসরাই উপজেলার ৮টি ইউনিয়নে কোরআন বিতরন উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১ মিরসরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।
তিনি বলেন, “একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরআনের শিক্ষাকে বুঝে অনুসরণ করা অপরিহার্য। এজন্য সর্বস্তরের মানুষের কাছে কোরআন সহজ ও বোধগম্য করে তুলে ধরতে হবে।”
মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামী, এক শুভাকাঙ্ক্ষীর সহায়তায় উপজেলার ৮টি ইউনিয়নে শতাধিক কোরআনের তাফসিরের খণ্ড বিতরণ করেছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরুন্নবী, মিরসরাই থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি/এ
আপনার মতামত লিখুন :