আলীকদমে দড়িমুখ এলাকায় মাদক ও নগদ অর্থ নিয়ে তিনজন আ'টক | Daily AjKaler Kontho

আলীকদমে দড়িমুখ এলাকায় মাদক ও নগদ অর্থ নিয়ে তিনজন আ’টক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৫, ১:৩৮ অপরাহ্ন
আলীকদমে দড়িমুখ এলাকায় মাদক ও নগদ অর্থ নিয়ে তিনজন আ’টক

মোঃ জয়নাল আবেদীন বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় ৪নং কুরুকপাতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দড়িমুখ পাড়াস্থ বিদ্যামনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন পাশে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট পরিচালনা করে ৫,৫৫০ পিচ ইয়াবা ও নগদ ৬৩,৩৫০ টাকা’সহ তিন ব্যক্তিকে আটক করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গত ১১/০৭/২০২৫ তারিখ দিবাগত রাতে ৩১বীর আলীকদম সেনা জোনের আওতাধীন পোয়ামুহুরী আর্মি ক্যাম্পে কর্মরত বিজেও ৬৭১৫৪ ওয়া: অফিসার মোঃ হাবিবুর রহমান নেতৃত্বে অভিযান চালিয়ে এসব মাদক ও নগদ টাকা’সহ তিনজন মাদক চোরা কারবারি ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তিরা হলেন, আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাগানপাড়া বাসিন্দার মৃত সিরাজ আহাম্মদের ছেলে মো.জসিম উদ্দিন পুতু(৩৬)। আরেকজন ৩ন নয়াপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুক্তার সর্দার পাড়ার বাসিন্দার মো. জাফর হোসেনের ছেলে মো.আব্দুস শুকুর(৪২)। অপরজন ৪নং কুরুকপাতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দড়িমুখ পাড়ার বাসিন্দার মৃত রেংওয়াং ম্রো এর ছেলে সাকনাও ম্রো (৪০)।

পুলিশ জানায়, ইয়াবা’সহ আসামী আটকের বিষয়ে আলীকদম থানাকে অবহিত করলে আলীকদম থানার এসআই মোঃ মিনহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১২/০৭/২০২৫ খ্রিঃ ০১:৫০ ঘটিকায় ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মুলে জব্দ করে এবং আসামীদের হেফাজতে নেয়। পরে আলামত’সহ আসামীদের থানায় নিয়ে আসা হয়। পরবর্তী মাদক আইনে আলীকদম থানার মামলা নং ০১, তারিখ ১২/০৭/২০২৫ খ্রি ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ১০(গ)/২৬(১)/৪১ রুজু করে বান্দরবান আদালতে প্রেরণ করে থানা পুলিশ।

আজকালের কন্ঠ/আর এস/জয়নাল