
মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় পদোন্নতি জনিত ও বদলি উপলক্ষে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে রোজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। সভায় আরও বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, সাবেক উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা বাসুদেব সরকার প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা—কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/রাহাত/আশরাফ
আপনার মতামত লিখুন :