বাউফলে বিএনপি'র নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ | Daily AjKaler Kontho

বাউফলে বিএনপি’র নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৫, ৬:১৮ অপরাহ্ন
বাউফলে বিএনপি’র নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বাউফলের তেতুলিয়া নদীর অব্যাহত ভাঙ্গন কবলিত ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ অর্ধশত পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাউফল উপজেলা বিএনপি। উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদি এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে ঘরে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়।

আজ (১০ জুলাই) বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ তালুকদারের পক্ষ থেকে নাজিরপুর ইউ:পি:’র নিমদি এলাকার তেতুলিয়া নদী তীরবর্তী ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্য এ সহায়তা প্রদান করা হয়।উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ন কবির ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে ঘরে এ সহায়তা পৌঁছে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির দপ্তর সম্পাদক মো. আবুল বাশার ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংবাদিকবৃন্ধ প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি/বা