বাউফলে মাই টিভির চেয়ারম্যানের মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মিলাদ | Daily AjKaler Kontho

বাউফলে মাই টিভির চেয়ারম্যানের মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মিলাদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৫, ৪:২৮ অপরাহ্ন
বাউফলে মাই টিভির চেয়ারম্যানের মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মিলাদ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দীন সাথীর ” রত্নাগর্ভা মা” মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের ১৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

আজ ( ১০ জুলাই) বৃহস্পতিবার মাইটিভি দর্শক ফোরামের আয়োজনে মাই টিভির বাউফল প্রতিনিধি এম ওয়াহিদুজ্জামান ডিউকের সভাপতিত্বে সকাল ১০ ঘটিকায় বাউফল পৌর শহরের হাজী হাফিজুর রহমান নূরানী ও হাফেজী মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম ও মিলাদ শেষে মাইটিভির প্রায়ত চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, মাইটিভি পরিবার, কলাকৌশলী, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের ইহকাল ও পরকালের শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. শওকাত আলী।

অনুষ্ঠানে দর্শক ফোরামের সদস্য বৃন্দ, শিক্ষক, হাফেজ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি/হ