নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন বিএসফের | Daily AjKaler Kontho

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন বিএসফের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৫, ৪:১৫ অপরাহ্ন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন বিএসফের

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনীবিএসএফ। এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গ ও ২ জন পুরুষ রয়েছেন।

আটকদের বাড়ি,ঢাকা,চট্রাগ্রাম,রাজবাড়ি, পটুয়াখালি, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায়।

বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয় বলে জানিয়েছেন নেত্রকোণা ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম।

এর আগে গত ৪ মে এই সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করেছিল বিএসএফ।

আজকালের কন্ঠ/রাহাত/সুশীল