তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন: ড. ফরহাদ | Daily AjKaler Kontho

তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন: ড. ফরহাদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৫, ১২:১১ অপরাহ্ন
তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন: ড. ফরহাদ

কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি : প্রধান উপদেষ্টার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনাকে সাধুবাদ জানিছেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের মাধ্যমে এমন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে যেন যুগ যুগ মানুষ মনে রাখে।

গতকাল এক প্রতিক্রিয়া ড. ফরহাদ আরও বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠকের পর থেকে নির্বাচন নিয়ে ভিন্নমাত্রা যোগ হয়েছে। আমরা চাই আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের মানুষ এখন দ্রুত নির্বাচন চাই। দেশের মানুষ বহু বছর নিজের ভোট নিজে দিতে পারেনি। দেশের মানুষ এখন ভোট দেওয়ার অপেক্ষায় দিন গুনছে। এছাড়াও তিনি আরও বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করবে এবং জনাব তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন।

তিনি বলেন, তিনি তার নির্বাচনি এলাকা নড়াইল-২ আসনে ইতোমধ্যে ধানের শীষের পক্ষে হাটবাজার থেকে শুরু করে পাড়ামহল্লায় উঠান বৈঠক এনং জনসংযোগ করে যাচ্ছেন। গোটা দেশবাসী ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি/ই