নকলায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ৭ মাসের নবজাতকের মৃত্যু, আহত ৫ | Daily AjKaler Kontho

নকলায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ৭ মাসের নবজাতকের মৃত্যু, আহত ৫


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৫, ৬:০৯ অপরাহ্ন
নকলায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ৭ মাসের নবজাতকের মৃত্যু, আহত ৫
মো: রিয়াজ, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় হাইওয়ে ভয়াবহ সড়ক দূর্ঘটনায়  বাস ও সিএনজি সংঘর্ষে  নিহত  হয়েছে ৭ মাসের নবজাতক ১ শিশুসহ আহত হয়েছে ৫জন।  সোমবার  ( ৭ জুলাই ) সকাল ১১:৩০ ঘটিকায়  ঢাক-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাইস্কা বাইপাস মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে যে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিটি নকলা উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে এসে পৌছালে শেরপুর থেকে ঢাকার উদ্যেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী সিয়াম পরিবহনের বাসটি সিএনজিকে সামনে থেকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।
এতে আহত হয় সিএনজি চালক বাবলাসহ তন্ত্রা ও তার স্বামী প্রসনজিৎ, সেতু ও ইমরানসহ ৪ যাত্রী। ঘটনা স্থলেই নিহত হন তন্ত্রা ও প্রসনজিৎ দম্পত্তির শিশু কন্যা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের অবস্থা আশংখাজনক হওয়া উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
নবজাতক শিশু বাচ্চাটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় জানিয়েছেন  হাসপাতাল কর্তৃপক্ষ ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব হাবিবুর রহমান।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আমরা সিয়াম পরিবহনের বাসটি আটকসহ ঘটনাস্থল থেকে দুমড়েমুচরে যাওয়া সিএনজিটিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসি। সিয়াম গাড়ির ড্রাইভার হেলপার পলাতক রয়েছেন এ বিষয়ে আইনী ব্যবস্থা  কার্যক্রম প্রক্রিয়াধীন  রয়েছে।
আজকালের কন্ঠ/আর বি/রিয়াজ