দেশে ফিরলেন নারী ফুটবলাররা | Daily AjKaler Kontho

দেশে ফিরলেন নারী ফুটবলাররা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৫, ৫:৪৪ পূর্বাহ্ন
দেশে ফিরলেন নারী ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপ বাছাইয়ের সফল মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। রোববার (৬ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দল পৌঁছায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে আফিদা-ঋতুপর্ণারা হাতিরঝিলের পথে রয়েছেন।

বাফুফে হাতিরঝিলের এম্ফিথিয়েটারে এশিয়া কাপ নিশ্চিত করা নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে। তাই বিমানবন্দরে বাড়তি কোনো আয়োজন ছিল না। বাফুফে কর্তারা এয়ারপোর্টে নারীদের সাধারণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি মিষ্টিমুখ করান।