করোনামুক্ত হলেন পরিকল্পনামন্ত্রী | Daily AjKaler Kontho

করোনামুক্ত হলেন পরিকল্পনামন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২০, ১২:০৬ অপরাহ্ন
করোনামুক্ত হলেন পরিকল্পনামন্ত্রী

করোনায় আক্রান্ত হওয়ার ৮ দিন পর করোনামুক্ত হলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পর পর দুই টেস্টে পরিকল্পনামন্ত্রীর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহেদুর রহমান বলেন, ‘পরিকল্পনামন্ত্রী এখন করোনামুক্ত। পর পর দুটি রিপোর্টে তার করোনা নেগেটিভ এসেছে। তিনি এখনও হাসপাতালে। মন্ত্রী কবে বাসায় ফিরবেন, তা এখনও সিদ্ধান্ত হয়নি।’

তিনি আরও বলেন, ‘করোনামুক্ত হওয়ার জন্য স্যার (মন্ত্রী) দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনেকে স্যারকে ফোন দিয়েছেন, অসুস্থতার জন্য তিনি ফোন ধরতে পারেননি, এ জন্য দুঃখ প্রকাশ করেছেন।’

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।