নওগাঁয় জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক ফিরোজ, সদস্যসচিব আশিক | Daily AjKaler Kontho

নওগাঁয় জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক ফিরোজ, সদস্যসচিব আশিক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৫, ৭:০৭ অপরাহ্ন
নওগাঁয় জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক ফিরোজ, সদস্যসচিব আশিক

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় জুলাই যোদ্ধা সংসদ ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। কমিটিতে জুলাই আন্দোলনে আহত ফিরোজ হোসেনকে আহ্বায়ক ও আহত আশিক রহমানকে সদস্যসচিব করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) জুলাই যোদ্ধা সংসদের অফিসিয়াল ফেসবুক পেজে সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আরমান শাফিন এবং সদস্যসচিব মাজহারুল ইসলাম আপন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক পদে আশরাফুল ইসলাম, শহীদ রাসেল রানার বাবা মো. পিন্টু রহমানকে যুগ্ম-আহ্বায়ক, শহীদ আস সবুরের বাবা এনাম নাজেজ জাকিকে যুগ্ম-আহ্বায়ক, শহীদ শাকিল আনোয়ারের বাবা আবেদ আলীকে যুগ্ম-আহ্বায়ক, জুনাইদ হোসেন, জাকির হোসেন, আব্দুর রাজ্জাক, মোশাররফ হোসেনকে যুগ্ম-আহ্বায়ক করা হয়।

সিনিয়র যুগ্ম-সদস্যসচিব রাকিব হোসেন, যুগ্ম-সদস্যসচিব মনিরুল ইসলাম শামীম, নুসরাত জাহান জরি, সচিব আল নাফিজ, তামিম রেজা, শামিমকমিটিতে শহীদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিনকে মুখ্য সংগঠক, মোকাব্বের হোসেনকে সংগঠক, মুখপাত্র রফিকুল ইসলাম রনজু, সহ-মুখপাত্র আব্দুর রহমান এবং ফজলে রাব্বিকে সহ মুখপাত্র করা হয়েছে।

সদস্যরা হলেন, জয়নুল আবেদীন, শহিদ মাহফুজ আলম শ্রাবণের বাবা মোশাররফ হোসেন, শহীদ বিপ্লব মণ্ডলের বাবা লুৎফর রহমান, শহিদ বায়েজিদ বোস্তামির মা বেনুয়ারা, শহিদ রিদোয়ান শরিফ রিয়াদের বাবা আহম্মদ উল্লাহ বাদল, বাদশা হোসেন, চাঁদ বাবু, জুলফিকার আলী, শামিম হোসেন, নাফিম ইসলাম নীল, রাজু হোসেন, নাফিউল ইসলাম, রুবেল হোসেন, শাহীন আলম, সজিব হোসেন, নাসির উদ্দিন, সাব্বির হোসেন, রিফাত তরফদার, ফারুক হোসেন ও মুমিনুল ইসলাম।

নবগঠিত কমিটির আহ্বায়ক ফিরোজ হোসেন বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগামীর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাবো। আমরা সরকার কাছে দাবি জানাই এ গণঅভ্যুত্থানকে স্বীকৃতির জন্য দ্রুত জুলাই সনদ ঘোষণা করা হয়।

আজকালের কন্ঠ/আরএস/ আরাফাত