কোনাবাড়ী থানা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন | Daily AjKaler Kontho

কোনাবাড়ী থানা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৫, ৭:১৪ অপরাহ্ন
কোনাবাড়ী থানা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

কোনাবাড়ী প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ী থানা কৃষক দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী দোয়া ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

গতকাল ২ জুলাই (বুধবার)১১নং ওয়ার্ড খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়।এই কর্মসূচিতে দোয়া মাহফিল বনজ ও ফলের গাছ রোপন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনাবাড়ী থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম,১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম, গাজীপুর মহানগর কৃষক দলের সদস্য মো. রিপন আল মামুন,গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিয়াসাত আলী হাওলাদার সহ সকল নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/রাহাত/কো