
সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রানীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় প্রডিউসার গ্রুপ (পিজি) এর ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে খামারীদের নিয়ে প্রশিক্ষণ (দিবস-৭) অনুষ্ঠিত হয়েছে।
রংপুর তারাগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বাস্তবায়নে উপজেলার আলমপুর ইউনিয়নের মধুরামপুর ডেইরী পিজি গ্রুপের ৪০জন সদস্য নিয়ে ৩জুলাই এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: কে.এম ইত্তেখারুল ইসলাম। তিনি খামরীদের খামার ব্যবস্থা সম্পর্কে নানা দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রানীসম্পদ ভেটেরিনারি সার্জন ডা: ইসরাতুজাহান (ইমা), (এলডিডিপি) প্রকল্পের প্রাণীসম্পদ সম্পসারণ কর্মকর্তা ডা: আমিনুল ইসলাম, প্রাণীসম্পদ মাঠ সহকারী মহসীন আলী, প্রাণীসম্পদ সেবা প্রদানকারী রেজাউল ইসলাম (রেজা) প্রমুখ।
আজকালের কন্ঠ/রাহাত/সোহেল
আপনার মতামত লিখুন :