শরীয়তপুরের সখিপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক | Daily AjKaler Kontho

শরীয়তপুরের সখিপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২, ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
শরীয়তপুরের সখিপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে চরসেন্সাস ইউনিয়নের মাখন বেপারীর কান্দি এলাকায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: ওসমান বালা (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুন রাতে সখিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ওসমান বালাকে হাতেনাতে আটক করেন। মাদক ব্যবসায়ী ওসমান বালা নরসিংহপুর (মনা গাজী কান্দি) এলাকার বাসিন্দা ও মো: সেলিম বালার ছেলে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, “আমরা গোপন তথ্যের ভিত্তিতে চরসেন্সাস এলাকায় অভিযান পরিচালনা করি। দীর্ঘদিন ধরেই এলাকাবাসী ওই ব্যক্তির বিরুদ্ধে মাদকের ব্যবসার অভিযোগ দিয়ে আসছিল। অভিযানকালে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাকে শরীয়তপুর আদালতে প্রেরণ করা হয়। মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই মনা গাজী কান্দি ও আশপাশের এলাকায় কিছু অসাধু ব্যক্তি মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। পুলিশের এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন তারা।

আজকালের কন্ঠ/রাহাত/শ