মিরসরাইয়ে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বকনা বাছুর বিতরণ | Daily AjKaler Kontho

মিরসরাইয়ে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বকনা বাছুর বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১, ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
মিরসরাইয়ে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বকনা বাছুর বিতরণ

নুর হোসেন মিয়া, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে দ্বিতীয় ধাপে ৬৫ টি উন্নত জাতের বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০জুন) সকালে মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের জন্য সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই বকনা বাছুর বিতরণ করা হয়। গত মাসের প্রথম দিকে প্রথম ধাপে আরো ২৮ টি সহ সর্বমোট ৯৩ টি বকনা বাছুর বিতরণ করা হয়।

এর আগে বাছুর বিতরণ করার সময় বাছুরের আকার প্রকল্প নির্ধারিত আকারের চাইতে অতি ছোট থাকায় ঠিকাদারকে তার বাছুর ফের দেয়া হয়। ফেরত দেয়ার দুই মাস পর প্রকল্প নির্ধারিত আকার ঠিক রেখে ৬৫ টি বখনা বাচুর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিতরণ সম্পন্ন হয়েছে। বকনা বাছুর পেয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে আনন্দের হাসি দেখা গিয়েছে। তাদের মধ্যে আগত নারী পুরুষরা জানান, এবারের বখনা বাছুর গুলো আগের তুলনায় অনেক বড় ও অনেক গুলো ভাংচুরের মাঝে পরিপূর্ণতা চলে এসেছে। এসব বাছুর কয়েকমাস লালন পালন করলেই এগুলো নতুন বাচ্চা দিতে সক্ষম হবে।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বখনা বাছুর বিতরণের সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা নির্বাচনি কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় প্রমুখ।

আজকালের কন্ঠ/রাহাত/নুর