কীভাবে বুঝবেন মাংসে অ্যালার্জি আছে কিনা? | Daily AjKaler Kontho

কীভাবে বুঝবেন মাংসে অ্যালার্জি আছে কিনা?


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৯, ২০২৫, ২:২৩ অপরাহ্ন
কীভাবে বুঝবেন মাংসে অ্যালার্জি আছে কিনা?

লাইফস্টাইল ডেস্ক :  মাংসে প্রোটিনের পরিমাণও অনেক বেশি। ফিট থাকতে তাই সপ্তাহে অন্তত তিন দিন মাংস খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা।

আর স্বাস্থ্যকর উপাদান থাকলেও অনেক সময় অ্যালার্জির কারণ হয়ে ওঠে মাংস। এ ছাড়া ডিম ও দুগ্ধজাত খাবারে অ্যালার্জি আছে অনেকেরই। কিন্তু মাংস খেলে অ্যালার্জি অনেকের হয়।

কোন লক্ষণ দেখে বুঝবেন মাংসে অ্যালার্জি আছে কি না

১. বাদাম ও ডিমে অ্যালার্জি থাকলে সঙ্গে সঙ্গেই তা প্রকাশ পায়। কিন্তু মাংসের ক্ষেত্রে বিষয়টি আলাদা। মাংস খাওয়ার পরেই সবসময় অ্যালার্জির লক্ষণ ফুটে ওঠে না। অনেক পরে শারীরিক অস্বস্তি হতে শুরু করে। আর ঠিক সে কারণেই মাংস খাওয়ার ফলেই শরীর খারাপ লাগছে, সেটি বোঝা যায় না। তবে মাংস-ভাত খেয়ে এক ঘুম দিয়ে ওঠার পরও যদি অস্বস্তি থেকে যায়, তা হলে বিষয়টিতে একবার নজর দেওয়া জরুরি।

২. মাংসে অ্যালার্জির অন্যতম একটি লক্ষণ হলো গ্যাস-অম্বল। পরিমাণমতো মাংস খেলে সাধারণত গ্যাস-অম্বল হওয়ার কথা নয়। তবে ২-৩ টুকরো মাংস খেয়েও যদি পেটে ব্যথা, বমি বমি ভাব ও অম্বল হয়, সে ক্ষেত্রে অ্যালার্জির কারণে এমন হতে পারে।

৩. মাংস খাওয়ার পর যদি দেখেন ত্বকে লাল চাকা চাকা দাগ বেরিয়েছে, চুলকানি হচ্ছে, আর ত্বক অতিরিক্ত ঘেমে যাচ্ছে, তাহলে অ্যালার্জির বিষয়টি একেবারেই অবহেলা করা যাবে না। এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

আজকালের কন্ঠ/আর বি